আন্তর্জাতিক

কম্বোডিয়ায় ভবন ধস, নিহত বেড়ে ১৭

কম্বোডিয়ায় ভবন ধস, নিহত বেড়ে ১৭
কম্বোডিয়ায় ভবন ধস, নিহত বেড়ে ১৭

কম্বোডিয়ার সমুদ্র সৈকত এলাকায় শনিবার নির্মাণাধীন একটি ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরও ২৪ জন। রবিবার দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এএফপি’র খবরে বলা হয়েছে, গতকাল সমুদ্র সৈকতের সঙ্গে লাগোয়া সিহানৌকভিল শহরে ৭ তলা বিশিষ্ট ভবনটি হঠাৎ করে ধসে পড়ে। এ সময় ভবনের ভিতরে নির্মাণ কর্মীরা ছিল। চীনের একটি কোম্পানি ভবনটির মালিক।

দেশটির পুলিশ জানায়, ইতিমধ্যে ভবনের চীনা মালিকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। কম্বোডিয়ান ভূমিমালিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ।

প্রিয়াহ সিহানৌক প্রদেশের গভর্নর ইউন মিন এএফপি’কে বলেন, আমরা লাশ উদ্ধার করেছি এবং ধ্বংস্তুপের ভিতরে লাশ দেখেছি।

গতকাল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তথ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ‘ভবনটির ধ্বংস্তুপের ভিতরে ৩০ জনের বেশি লোক ছিল।’

গভর্নর ইউন মিন জানান, চীনের এক নাগরিক ভবনটির মালিক। তিনি কম্বোডিয়ার এক মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করেন।

সূত্রঃ গ্লোবাল নিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ