আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় অগ্নিকাণ্ডে ৩ শিশু নিহত

অস্ট্রেলিয়ায় অগ্নিকাণ্ডে ৩ শিশু নিহত
অস্ট্রেলিয়ায় অগ্নিকাণ্ডে ৩ শিশু নিহত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ শিশু নিহত হয়েছে। দেশটির পুলিশ এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গভীর রাত সাড়ে ৩ টা নাগাদ সিডনি থেকে ২শ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সিংলেটনের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল কর্মীদের খবর দেয়া হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় ওই বাড়ি থেকে ১১ বছর বয়সী একটি ছেলের লাশ পাওয়া গেছে। এছাড়া দগ্ধ অবস্থায় ৫ বছর বয়সী দুই বোনকে উদ্ধার করা হয়। কিন্তু হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এছাড়া প্রতিবেশীরা আগুনে আটকে পড়া ৮ বছর বয়সী এক শিশু ও এক মহিলাকে (৩১) উদ্ধার করতে সক্ষম হয়।

এখন পর্যন্ত ওই অগ্নিকাণ্ডের কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে দেশটির পুলিশ এ ঘটনার তদন্ত করছে বলে খবরে বলা হয়েছে।

সূত্রঃ বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ