আন্তর্জাতিক

মেক্সিকোর ১৫ হাজার মার্কিন সৈন্য মোতায়েন

মেক্সিকোর ১৫ হাজার মার্কিন সৈন্য মোতায়েন
মেক্সিকোর ১৫ হাজার মার্কিন সৈন্য মোতায়েন

মেক্সিকো যুক্তরাষ্ট্রের সাথে লাগোয়া তাদের সীমান্তে প্রায় ১৫ হাজার সৈন্য ও ন্যাশনাল গাডের্র সদস্য মোতায়েন করেছে। সোমবার সেনা প্রধান জানান, তারা সীমান্ত অতিক্রম করা অভিবাসীদের আটক করছে।

মধ্য আমেরিকার দেশগুলোর নাগরিকদের সীমান্ত অতিক্রমের ঢেউ থামানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এ মাসের গোড়ার দিকে মেক্সিকো তাদের দক্ষিণ সীমান্তে তাদের সামরিক শক্তি বাড়াতে ৬ হাজার ন্যাশনাল গার্ডসম্যান মোতায়েনের প্রতিশ্রুতি ব্যক্ত করে। তবে মেক্সিকো তাদের উত্তরাঞ্চলীয় সীমান্তে এতো বেশি সৈন্য মোতায়েন করার কথা এর আগে প্রকাশ করেনি।

প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাদোরের পাশে দাঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রিসেনসিও স্যান্ডোভাল বলেন, ‘আমরা মেক্সিকোর উত্তরাঞ্চলে ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর বিভিন্ন শাখার প্রায় ১৫ হাজার সৈন্য মোতায়েন করেছি।’

সীমান্ত অতিক্রম করা ঠেকাতে এসব সৈন্য অভিবাসীদের গ্রেফতার করছে কিনা জানতে চাইলে স্যান্ডোভাল বলেন, ‘হ্যাঁ’ তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করা অভিবাসীদের আটক করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ