আন্তর্জাতিক

ভারতে দেয়াল ধসে নিহত ১৭

ভারতে দেয়াল ধসে নিহত ১৭
ভারতে দেয়াল ধসে নিহত ১৭

ভারতের পুনে শহরে একটি আবাসিক ভবনের পাশে দেয়াল ধসে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। নিহতের মধ্যে চার শিশু ও এক নারী রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুনের কন্দোয়ার তালাব মসজিদের কাছে শুক্রবার রাত ১টা ৪৫ মিনিট নাগাদ ভারি বৃষ্টিপাতের ফলে দেয়াল ধসের ঘটনা ঘটে।

দেশটির পুলিশ জানায়, ভবনের পাশে অস্থায়ীভাবে নির্মাণ শমিকদের পরিবারের বসবাস ছিল। দেয়াল ধসে তাদের বাড়িতে চাপা পড়ে। এছাড়া ধসে ওই ভবনের পার্কিং অংশে রাখা অনেক গাড়ি নিচে পড়ে যায়।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার উদ্ধারকর্মীরা জানান, ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার থেকেই পুনেতে ভারি বৃষ্টিপাত চলছে বলে খবরে বলা হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি, জি নিউজ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ