জম্মু-কাশ্মীরে পাহাড়ের ওপর থেকে বাস পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জন। আহত হয়েছেন আরো ২২ জন। সোমবার কিশতাওয়ার জেলায় এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, দুর্ঘটনাটি ঘটেছে ডোডা পার্বত্য এলাকায়। সেখানে রাস্তার অবস্থা ছিল খুব খারাপ। সেই সঙ্গে বাসটি দ্রুত আসছিল এবং যাত্রী সংখ্যাও ছিল খুব বেশি। সকাল সাড়ে ৭টায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
কিশতাওয়ারের ডেপুটি কমিশনার আংগ্রেজ সিং রানা জানিয়েছেন, বাসটি কেশ্বান থেকে আসছিল।
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, হঠাৎ এমন একটা দুর্ঘটনা ঘটার জন্য আমি শোকাহত। নিহতদের পরিবারের কথা ভেবে খুবই খারাপ লাগছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: