আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৪

সিরিয়ায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৪
সিরিয়ায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৪

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত ও ২১ জন আহত হয়েছে। তাদের মধ্যে এক শিশু রয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, রবিবার রাতে দামেস্কের কাছে এবং হোমস প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানায়, ‘আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী হোমস ও দামেস্ক’র কাছে আমাদের কিছু স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র মোকাবেলা করেছে।’ তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, দামেস্কে কাছে ইরানের বিভিন্ন অবস্থান এবং হোমস নগরীর পশ্চিমে একটি সামরিক ঘাঁটি ও একটি গবেষণা কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা হয়েছে। পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রাহমান জানান, এসব হামলায় ২১ জন আহত হয়েছে।

২০১১ সালে সিরিয়ায় সংঘাত শুরুর পর থেকে সংঘাতকবলিত দেশটিতে কয়েকশ’বার বিমান হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার সরকারের মিত্র ইরান ও হিজবুল্লাহ’র অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

সূত্রঃ এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ