আন্তর্জাতিক

কাবুলে স্কুল, জাদুঘর ও টিভিতে তালেবানের হামলা, নিহত ৪০

কাবুলে স্কুল, জাদুঘর ও টিভিতে তালেবানের হামলা, নিহত ৪০
কাবুলে স্কুল, জাদুঘর ও টিভিতে তালেবানের হামলা, নিহত ৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। নিউইয়র্ক টাইমস এ তথ্য নিশ্চিত করেছে। এ হামলার লক্ষ্যবস্তু ছিলো একটি বেসরকারি যুদ্ধ জাদুঘর, টেলিভিশন স্টেশন এবং একটি প্রাথমিক বিদ্যালয়। এ ঘটনায় বহু শিশু হতাহত হয়েছে বলে খবরে বলা হয়েছে।

মূলত দুটি হামলা চালানো হয়। একটি ছিলো গাড়ি বোমা হামলা ও অন্যটি বন্দুকধারীদের নের্তৃত্বে জঙ্গি হামলা।

এদিন আমেরিকা ও তালেবান আলোচকরা কাতারে দ্বিতীয় দিনের মতো মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছিলেন। কিন্তু ১৮ বছরের আফগান যুদ্ধে সহিংসতার গতি কেবল বাড়ছে। সঙ্গে বেড়েছে হামলাও।

কাবুলের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে ৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এবং ৩৪ জন বেসামরিক নাগরিক। আরও কমপক্ষে ৬৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ