আন্তর্জাতিক

মুম্বাইয়ে ভারী বর্ষণে ১৬ জনের মৃত্যু

মুম্বাইয়ে ভারী বর্ষণে ১৬ জনের মৃত্যু
মুম্বাইয়ে ভারী বর্ষণে ১৬ জনের মৃত্যু

ভারতের বন্দরনগরী মুম্বাইয়ে টানা বৃষ্টিপাতে মঙ্গলবার ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত দুদিনে ৫৪০ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। ভারী বৃষ্টির কারণে মুম্বাই বন্যা ঝুঁকিতে রয়েছে।

এদিকে বৃষ্টির কারণে রানওয়ে থেকে একটি উড়োজাহাজ ছিটকে পড়ায় ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান রানওয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

এ ছাড়া বহু ট্রেনের শিডিউল পরিবর্তনের পাশাপাশি বাতিল করা হয়েছে। বৃষ্টির কারণে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানায়, সোমবার মুম্বাইয়ের কাছের একটি এলাকায় শুধু ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সারারাত ৩৬০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

এদিকে পরবর্তী ২৪-৪৮ ঘণ্টা পর্যন্ত মুম্বাই ও আশপাশের নিম্নাঞ্চলে আরও ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আঞ্চলিক আবহাওয়া অফিস।

ভারতের বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানায়, ৩-৫ জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টির কারণে মুম্বাই বন্যা ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে এই সময়ের মধ্যে ২০০ মিলিমিটারের মতো বৃষ্টি ঝরতে পারে প্রতিদিন।

সূত্রঃ এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ