আন্তর্জাতিক

ইরান আগুন নিয়ে খেলছে : ট্রাম্প

ইরান আগুন নিয়ে খেলছে: ট্রাম্প
ইরান আগুন নিয়ে খেলছে: ট্রাম্প

ইরান আগুন নিয়ে খেলছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরেনিয়ামের মজুদ বাড়ানো হয়েছে- ইরানের এমন ঘোষণার পর ট্রাম্পের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়।

সোমবার হোয়াইট হাউজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তারা জানে তারা কী করছে। তারা জানে তারা কী নিয়ে খেলছে। আমি মনে করি, তারা আগুন নিয়ে খেলছে। সুতরাং যাই ঘটুক না কেন, ইরানের প্রতি কোনও বার্তা নয়।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জানিয়েছেন, তার দেশ ইউরেনিয়াম মজুদের ৩০০ কেজির সীমা ছাড়িয়েছে। এরপরই এমন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালালে আধাঘণ্টার মধ্যে মার্কিন মিত্র ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। সোমবার ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান মোজতবা জলনৌর এমন হুঁশিয়ারি দেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ