আন্তর্জাতিক

হন্ডুরাসে নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি

হন্ডুরাসে নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি
হন্ডুরাসে নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি মাছ ধরার নৌকা ডুবে গিয়ে অন্তত ২৬ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় বুধবার দেশটির পূবাঞ্চলে ক্যারিবিয়ান উপকূলের মস্কুইটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

বিরুপ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়া ওই নৌকা থেকে ৪৭জনকে উদ্ধার করা হয়েছে। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ডোমিঙ্গো মিজা এতথ্য নিশ্চিত করে জানান, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের ও মৃতদেহগুলোকে স্থানীয় শহর পুয়ের্তো লিম্পারাতে নেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, নৌকাটি ডুবে যাওয়ার আগে একটি জরুরি বার্তা পাঠিয়েছিলেন নাবিক; তবে এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

চিংড়ি ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পরই ৭০টনবাহী ওই নৌকাটি জেলেদের নিয়ে মাছ ধরতে রওনা হয়। উপকূলীয় অঞ্চলটিতে সম্প্রতি শুরু হওয়া মাছ ধরার এ কার্যক্রম আগামী ফেব্রুয়ারি জুড়ে চলবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ