আন্তর্জাতিক

সাউদার্ন ক্যালফর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত

সাউদার্ন ক্যালফর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত
সাউদার্ন ক্যালফর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত

দ্বিতীয় বারের মতো দুই দশকের সবচেয়ে বড় ভূমিকম্প আঘাত হানলো আমেরিকার সাউদার্ন ক্যালফর্নিয়ায়। শনিবার রিক্টার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পে স্থানীয় কিছু ভবনে, গ্যাস লাইনের ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও হলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বিবিসি'র ওই প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল লস এঞ্জেলসের প্রায় ২৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত রিজক্রেস্ট শহরের কাছে এবং ভূপৃষ্ঠের প্রায় এক কিলোমিটার গভীরে। এর আগে, বৃহস্পতিবার একই স্থান থেকে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ৬ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল একই স্থানে ভূপৃষ্ঠের ১১ কিলোমিটার নীচে ছিল।

ভূকম্পবীদ লুসি জোনস বলেন, 'এটি আগের ভূমিকম্পের একটি ধারা এবং এই ধারা অব্যাহত থাকতে পারে।'

তিনি আরও জানান, একটি ভূমিকম্প আঘাত হানার পরের সপ্তাহে একই রকম কিংবা আগেরটির থেকেও বেশি শক্তির ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা থাকে। এই সম্ভাবনার হার শতকরা ১০ শতাংশ হলেও থেকেই যায়।

শনিবারে আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত ২০ বছরে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এটি এতটাই শক্তিশালী ছিল যে, পার্শ্ববর্তী শহর লস ভেগাসেও এটি অনুভূত হয়।

সূত্রঃ বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ