আন্তর্জাতিক

ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২৯

ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২৯
ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২৯

ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।

দেশটির পুলিশ জানায়, বাসটি লখনউ থেকে দিল্লির পথে যাচ্ছিলো। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ ফুট নিচে ড্রেনে পরে যায়।

উত্তর প্রদেশের পুলিশ টুইটারে জানায়, একটি যাত্রীবাহি বাস লখনউ থেকে দিল্লি আসার পথে যমুনা এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি প্রায় ১৫ ফুট গভীরে গিয়ে পড়ে। এখন পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিভিন্ন সূত্রের খবরে বলা হয়েছে, ওই বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন।

এক ভিডিওতে দেখা যায়, সাদা রঙের বাসটি দুমড়ে গেছে, সেখান থেকেই মৃতদেহ গুলো টেনে বাইরে নিয়ে আসা হচ্ছে। একটি বড় ড্রেনের মধ্যে বাসটি ঢুকে যাওয়ার ফলেই এই ঘটনা ঘটে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফ থেকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় খুবই শোকাহত। হতাহতদের পরিবারের লোকেরা যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা পায়, সেদিকে বিশেষ নজর দিতে বলেছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ