আন্তর্জাতিক

বৃষ্টির পানিতে প্লাবিত ওয়াশিংটন ডিসি

বৃষ্টির পানিতে প্লাবিত ওয়াশিংটন ডিসি
বৃষ্টির পানিতে প্লাবিত ওয়াশিংটন ডিসি

ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। পানিতে আটকা পড়েছেন রাজধানীর অনেক বাসিন্দা। বন্যার পানি দেখা গেছে হোয়াইট হাউজেও। স্থানীয় সময় সোমবার সকাল ৯-১০টার মধ্যে, মাত্র এক ঘণ্টায় রেকর্ড ৮.‌৪ সেন্টিমিটার বৃষ্টি হয় ওয়াশিংটনে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিসের তথ্য মতে, এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এর আগে ১৯৫৮ সালে ৫.‌৬ সেন্টিমিটার বৃষ্টি হয়েছিল ওয়াশিংটনে।

রাস্তা পানিতে ডুবে যাওয়ায় গাড়ি নিয়ে আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। ইতোমধ্যে ১৫ জন গাড়িচালকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের পশ্চিম দিকে অবস্থিত ভূগর্ভস্থ ঘরে পানি চুইয়ে পড়েছে। ওই ঘরটি হোয়াইট হাউজের সাংবাদিকদের দপ্তর। হোয়াইট হাউসের কর্মীরা তাদের দফতরের পানিতে ভাসা কার্পেটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ