আন্তর্জাতিক

পাপুয়া নিউ গিনিতে গোষ্ঠীগত সংঘাতে নিহত ২৪

পাপুয়া নিউ গিনিতে গোষ্ঠীগত সংঘাতে নিহত ২৪
পাপুয়া নিউ গিনিতে গোষ্ঠীগত সংঘাতে নিহত ২৪

পাপুয়া নিউ গিনির (পিএনজি) পার্বত্য অঞ্চলে নৃগোষ্ঠীগত সংঘাতে নারী ও শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির। সোমবার ভোরে দেশটির হেলা প্রদেশে দুই নৃগোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষে এ হত্হতের ঘটনা ঘটে।

দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে ঘটনাটিকে তার জীবনের ‘অন্যতম দুঃখের দিন’ বলে বর্ণনা করেছেন।

এটি গত কয়েক বছরের মধ্যে পিএনজিতে হওয়া সবচেয়ে শোচনীয় নৃগোষ্ঠীগত সংঘাত।

স্থানীয় নিউজ এজেন্সি ইএমটিভির তথ্যানুযায়ী, গত ২০ বছর ধরে ওই এলাকার কয়েকটি নৃগোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে।

ইএমটিভি জানিয়েছে, তারি-পোরি জেলার ক্ষুদ্র একটি পল্লিতে পৃথক হামলার ঘটনা ঘটে।

মুনিমা গ্রামে রোববার প্রথম হামলাটি চালানো হয়েছিল। ওই হামলায় চার পুরুষ ও তিন নারীসহ সাতজন নিহত হন।

এরপর সোমবার ভোরে কারিদা গ্রামে হামলা হয়। এ সময় ১৬ জন নারী ও একটি শিশুকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত নারীদের মধ্যে দুইজন গর্ভবতী ছিলেন।

প্রধানমন্ত্রী মারাপে জানিয়েছেন, হাগুই, ওকিরু ও লিউয়ি নৃগোষ্ঠীর বন্দুকধারীদের নেতৃত্বে এসব হত্যাকাণ্ড হয়েছে এবং দায়ীদের সবাইকে শাস্তি পেতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ