আন্তর্জাতিক

কাতারে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

কাতারে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ
কাতারে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

কাতারে সামরিক বাহিনীর ব্যবহৃত দু'টি প্রশিক্ষণ বিমানের মুখোমুখি সংঘর্ষের পর বিমান দুটি বিধ্বস্ত হয়েছে। তবে উভয় বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বুধবার মাঝ আকাশে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ঠিক কি কারণে প্রশিক্ষণ বিমানের এই সংঘর্ষ হয়েছে তা এখন পর্যন্ত পরিষ্কার নয় বলে রুশ বার্তা সংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে জানিয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় বলা হয়েছে, প্রশিক্ষণ ফ্লাইটের সময় দুটি সামরিক বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে বিমান দুটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

কাতারে এমন এক সময় দুটি সামরিক বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো যার কয়েক সপ্তাহ আগে জার্মানির উত্তরাঞ্চলের একটি শহরে প্রশিক্ষণরত দুটি বিমানের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়।

সেসময় বিমান দুটির একজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও অপরজনের মরদেহ উদ্ধার করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ