আন্তর্জাতিক

সিরিয়ার উত্তরাঞ্চলে ব্যাপক সংঘর্ষ, শতাধিক যোদ্ধা নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলে ব্যাপক সংঘর্ষ, শতাধিক যোদ্ধা নিহত
সিরিয়ার উত্তরাঞ্চলে ব্যাপক সংঘর্ষ, শতাধিক যোদ্ধা নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি বাহিনী ও জিহাদিদের মধ্যে ব্যাপক সংঘর্ষে একশ’র বেশি যোদ্ধা নিহত হয়েছে। এদিকে অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও বিরোধীদের শক্ত ঘাঁটি এলাকায় সহিংসতা বেড়ে গেছে। বৃহস্পতিবার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, বুধবার থেকে শুরু হওয়া সর্বশেষ সহিংসতায় আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জন জিসর আল- শুঘুর শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়। এই ছয়জনের মধ্যে এক শিশু রয়েছে।

ব্রিটেন ভিত্তিক ওই মানবাধিকার সংস্থা জানায়, সেখানে বুধবার রাত থেকে শুরু হওয়া ব্যাপক যুদ্ধ ও বিমান হামলায় সরকারি বাহিনীর কমপক্ষে ৫৭ সদস্য এবং ৪৪ জিহাদি ও অনুগত বিদ্রোহী নিহত হয়েছে।

পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রাহমান বলেন, ‘ওই এলাকায় সরকারি বাহিনীর বিমান ও কামান হামলা অব্যাহত থাকায় সেখানে এখনো লড়াই চলছে।

জাতিসংঘ জানায়, তারা বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কর্মীদের ওপর হামলার খবর পেয়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এসব হামলার কঠোর নিন্দা এবং তিনি হাসপাতালসহ বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা রক্ষা করার আহ্বান জানিয়েছেন।

২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে ৩ লাখ ৭০ হাজারের বেশি লোক নিহত হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ