আন্তর্জাতিক

নেপালে বন্যা ও ভূমিধ্বসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

নেপালে বন্যা ও ভূমিধ্বসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩
নেপালে বন্যা ও ভূমিধ্বসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

গত তিন দিনে নেপালে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে কমপক্ষে ৫৩ জন মারা গেছে। এছাড়া ৭৫ জন নিখোঁজ ও ৩৬ জন হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। রবিবার দেশটির সরকারি দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘নিখোঁজ ব্যক্তিরা তাদের ধ্বসে পড়া ঘরের নিচে আটকে আছে নাকি ভেসে গেছে নাকি তাদের যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে তা বলা যাচ্ছে না! তবে তাদের সন্ধান চলছে?’

এ বন্যায় কমপক্ষে ২শ ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কয়েক হাজার বাড়ি সম্পূর্ণরূপে পানির নিচে ডুবে আছে।

গত বুধবার রাত থেকে কাঠমান্ডুসহ নেপালের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে সেখানকার স্থানীয় নদীগুলো উপচে পড়ে আশেপাশে এলাকা প্লাবিত হয়ে বিভিন্ন জেলায় বন্যা ও ভূমি ধস দেখা দেয়।

বন্যায় আটকে পরা বাসিন্দাদের পুলিশ উদ্ধার করছে, এমন দৃশ্য দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর খবরে দেখানো হচ্ছে।

বন্যা ও ভূমিধস কবলিত এলাকায় ২৭ হাজার নিরাপত্তা বাহিনীকে উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরও ভারী বৃষ্টির কারণে উত্তরখন্ডে হাজারো মানুষ নিহত হয়। পশ্চিম নেপালের দারচুলা ও কাঞ্চেনপুরে শত মানুষ নিহত হয়।

সূত্র: রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ