আন্তর্জাতিক

পাঞ্জাবের কংগ্রেস মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন সিধু

পাঞ্জাবের কংগ্রেস মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন সিধু
পাঞ্জাবের কংগ্রেস মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন সিধু

ভারতে এ বছরের জাতীয় নির্বাচনের আগে বিজেপি থেকে কংগ্রেসে যোগ দেয়া ভারতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান নভজ্যোত সিং সিধু আবারও ডিগবাজি দিলেন। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে মতপার্থক্যের জেরে পাঞ্জাবের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কংগ্রেসে যোগ দেয়া এ সাবেক ক্রিকেটার।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে লেখা একটি চিঠিতে ১০ জুন পদত্যাগের এ কথা জানিয়েছেন তিনি। ওই দিনই রাহুলের সঙ্গে দেখা করেছিলেন সিধু।

সিধুর পদত্যাগের পরই বিভিন্ন জল্পনা শুরু হয়েছে পাঞ্জাবের রাজনীতিতে। আম আদমি পার্টির পক্ষ থেকে ওই সাবেক ক্রিকেটারকে অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি সিধু। কংগ্রেসে যোগ দেয়ার আগে দীর্ঘদিন বিজেপি নেতা ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এ ব্যাটসম্যান। অমরিন্দরের সঙ্গে গত কয়েক মাস ধরে বিবাদ চলছিল সিধুর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ