আন্তর্জাতিক

হিমাচলে ভারী বর্ষণে ভবন ধসে নিহত ১৩

হিমাচলে ভারী বর্ষণে ভবন ধসে নিহত ১৩
হিমাচলে ভারী বর্ষণে ভবন ধসে নিহত ১৩

ভারতের হিমাচল প্রদেশে একটি বহুতল ভবন ধসে সেনাসদস্যসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার বিকেলে প্রদেশটির রাজধানী শিমলা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে সোলানে ঘটনাটি ঘটেছে।

ভবনটির ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন বেসামরিক ও পাঁচ সেনা রয়েছেন বলে সোমবার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। উদ্ধারের পর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভবনটির মালিকের স্ত্রী ও দুই সেনাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার পর তাদের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, দুর্যোগ মোকাবিলা বাহিনীর দুইটি দল সারারাত ধরে উদ্ধার অভিযান চালিয়েছে। পরে আরও একটি দল তাদের সঙ্গে যোগ দিয়েছে। তিনতলা ওই ভবনটির নিচ তলায় একটি রেস্তোরাঁ ও উপরে ছোট একটি গেস্ট হাউস ছিল। সেনাবাহিনীর প্রায় ৩০ জন সদস্য তাদের পরিবার নিয়ে উত্তরাখাণ্ড যাচ্ছিল। পথিমধ্যে তারা ওই রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে থেমেছিল।

প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের ঢালুতে থাকা ভবনটি ধসে পড়ে।

ঘটনার পর অবহেলার অভিযোগ এনে ভবন মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এক টুইটে জানিয়েছেন, ভবনটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে।

রোববার রাতে ওই এলাকায় ভারী বৃষ্টিপাতের পর চন্ডিগড়-শিমলা জাতীয় মহাসড়কের বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের কারণে সড়কটিতে যানজট সৃষ্টি হয়েছে। সড়কের কোথাও কোথাও কাদাতে ঢেকে গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ