আন্তর্জাতিক

মুম্বাইয়ে শতবর্ষী ভবন ধস, নিহত বেড়ে ১৪

মুম্বাইয়ে শতবর্ষী ভবন ধস, নিহত বেড়ে ১৪
মুম্বাইয়ে শতবর্ষী ভবন ধস, নিহত বেড়ে ১৪

ভারতের মুম্বাইয়ে শতবর্ষী ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরো অনেকে। ধ্বংসাবশেষের নিচে আরো অনেক লোক আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের জন বহুল ডোঙ্গরি এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ ভবনটি ভেঙে পড়ে।

মঙ্গলবার দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে অন্তত ৪০ থেকে ৫০ জন মানুষ আটকে পড়ে আছেন।এখন পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবরে বলা হয়েছে।

ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) কয়েকটি দল। এছাড়া এখানকার স্থানীয় লোকেরাও এই ধ্বংসস্তুপ সরানোর কাজে হাত দিয়েছেন।

গত কয়েক সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির কারণে এলাকার বেশির ভাগ বাড়িই জলমগ্ন। এ কারণেই জীর্ণ ভবনটি ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ