আন্তর্জাতিক

জাপানে স্টুডিওতে আগুন, নিহত ১৩

জাপানে স্টুডিওতে আগুন, নিহত ১৩
জাপানে স্টুডিওতে আগুন, নিহত ১৩

জাপানের একটি অ্যানিমেশন স্টুডিওতে আগুনে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এক ব্যক্তি ওই স্টুডিওতে প্রবেশ করে তরল জাতীয় কিছু ছিটিয়ে দেয়ার পর আগুন ধরে যায়। এ সময় সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুনে আরও অনেকে আহত হয়েছেন।

জাপানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ জনের কোনো খবর পাওয়া যাচ্ছে না বলে।

স্থানীয় গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি ওই স্টুডিও ভেঙে সেখানে প্রবেশ করে চারদিকে অজ্ঞাত কিছু তরল দাহ্য পদার্থ ছিটিয়ে দেয়।

পুলিশ ওই সন্দেহভাজনকে আটক করেছে। শরীরে জখম থাকার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ