আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি গ্রেপ্তার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি সেদেশের জাতীয় তদন্ত ব্যুরো ন্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার লাহোরে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফের সঙ্গে সংবাদ সম্মেলনে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়।

ন্যাব জানায়, খাকান আব্বাসির বিরুদ্ধে কয়েকশ বিলিয়ন ডলারের তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ে দুর্নীতির করার অভিযোগ আনা হয়েছে।

শহীদ খাকান আব্বাসি পাকিস্তান মুসলিম লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে গ্রেফতার হলেন । এর আগে দলটির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও দুর্নীতির একটি মামলায় গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাবন্দি।

পাকিস্তানের দুর্নীতিবিরোধী এ সংস্থা ২০১৮ সালে দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নওয়াজ এবং আব্বাসির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তাদের উভয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ে একটি কোম্পানিকে চুক্তি পাইয়ে দিতে সহায়তার অভিযোগ রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ