আন্তর্জাতিক

পাকিস্তানে দুই হামলায় পুলিশসহ নিহত ৭

পাকিস্তানে দুই হামলায় পুলিশসহ নিহত ৭
পাকিস্তানে দুই হামলায় পুলিশসহ নিহত ৭

পাকিস্তানে রবিবার সকালে বন্দুক ও আত্মঘাতী বোমা হামলায় ৪ পুলিশসহ ৭ জন নিহত হয়েছে। এছাড়া এই দুই হামলায় ২৪ জন আহত হয়েছে। খবর ডনের।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকাল ৭ টা ৪৫ মিনিট নাগাদ পাকিস্তানের খাইবার পাখতুনখুয়া প্রদেশের দেরা ইসমাইল খান এলাকার কোটলা সাইদান চেকপোস্টে পুলিশের ওপর অতর্কিতে গুলি চালায় অজ্ঞাত হামলাকারীরা। এতে ঘটনাস্থলে ২ পুলিশ সদস্য নিহত হয়।

দেরা ইসমাইল খান জেলা পুলিশ কর্মকর্তা সেলিম রিয়াজ বলেন, প্রথম হামলার পর আহতদের যে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে ফের আত্মঘাতী হামলা চালানো হয়।

দ্বিতীয় হামলায় ৩ জন বেসামরিক লোক ও আরও ২ পুলিশ সদস্য নিহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক নারী হাসপাতালে আত্মঘাতী হামলা চালিয়েছে এবং ধারণা করা হচ্ছে এ হামলা পূর্বপরিকল্পিত। এ হামলার তদন্ত চলছে বলে খবরে বলা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ