আন্তর্জাতিক

ব্রিটিশ তেলের ট্যাংকার আটক: অভিযানের ভিডিও প্রকাশ ইরানের

ব্রিটিশ তেলের ট্যাংকার আটক: অভিযানের ভিডিও প্রকাশ ইরানের
ব্রিটিশ তেলের ট্যাংকার আটক: অভিযানের ভিডিও প্রকাশ ইরানের

হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ একটি তেলের ট্যাংকার আটক করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সেই অভিযানের ভিডিও প্রকাশ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইরান দুটি তেল ট্যাংকার আটক করেছে। তার মধ্যে একটি ব্রিটেনের নিবন্ধিত, অন্যটি লাইবেরিয়ার।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করার দায়ে ব্রিটেনের তেলবাহী ট্যাংকারটিকে আটক করা হয়েছে। জাহাজটির নাম স্টেনা ইমপেরো। জাহাজটি সৌদি আরব যাওয়ার পথে ছিল। প্রমাণস্বরুপ ইরান ওই তেলের ট্যাংকার আটক করার দুঃসাহসিক অভিযানের ভিডিও প্রকাশ করেছে।

এদিকে ব্রিটিশ তেলের ট্যাংকার আটকের বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। এ সময় জারিফ তেল ট্যাংকার ছাড়িয়ে নেওয়ার জন্য ব্রিটেনকে আইনি প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা সমুদ্রে জাহাজ চলাচল বিষয়ক আইন লঙ্ঘন করে আমাদের তেল ট্যাংকার আটক করলেও আমরা আন্তর্জাতিক আইন মেনেই আপনাদের ট্যাংকার জব্দ করেছি। কাজেই এখন ট্যাংকার ছাড়িয়ে নিতে তেহরানের ওপর চাপ সৃষ্টি না করে আইনি প্রক্রিয়ায় অগ্রসর হোন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ