আন্তর্জাতিক

পুরো জাতির তথ্য হ্যাক বুলগেরিয়া অবাক!

৫০ লাখের বেশি জনগণের ব্যক্তিগত তথ্য চুরি

৫০ লাখের বেশি জনগণের ব্যক্তিগত তথ্য চুরি
৫০ লাখের বেশি জনগণের ব্যক্তিগত তথ্য চুরি

বুলগেরিয়ার সরকারি কর সংস্থায় চালানো সাইবার হামলায় বেহাত হয়েছে লাখ লাখ নাগরিকের ব্যক্তিগত ডেটা। স্থানীয় এক সাইবার নিরাপত্তা গবেষকের তথ্যমতে, দেশটির প্রায় সব প্রাপ্তবয়স্ক অধিবাসীর তথ্য চুরি হয়েছে।

৭১ লাখ নাগরিকের দেশটিতে প্রায় ৫০ লাখ জনগণের তথ্য চুরি হয়েছে বলে জানিয়েছে সিএনএন। এ ঘটনায় কার্যত পুরো বুলগেরীয় জাতির তথ্য হ্যাক হয়েছে বলে জানিয়েছে মার্কিন এ টিভি নেটওয়ার্কটি। এ ঘটনা সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে।

সাইবার হামলার সঙ্গে জড়িত সন্দেহে ২০ বছর বয়সী এক সাইবার নিরাপত্তা কমীকে গ্রেফতার করেছে বুলগেরিয়ান পুলিশ। চুরি যাওয়া ডেটার মধ্যে নাম, ঠিকানা এবং ব্যক্তিগত আয়ের কিছু তথ্য রয়েছে।

কমিশন ফর ডেটা প্রোটেকশনের পক্ষ থেকে বলা হয়, এ ঘটনার জন্য ওই কর সংস্থাটিকে দুই কোটি ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে। সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান বুলগেরিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেসের ভেসেলিন বনশেভ বলেন, ‘এটা বলা যেতে পারে যে বুলগেরিয়ার সব প্রাপ্তবয়স্কের ব্যক্তিগত ডেটা বেহাত হয়েছে।’

চলতি বছরের জুন মাসেই এ হ্যাকিংয়ের ঘটনা ঘটে। গত সোমবার সম্ভাব্য হ্যাকারদের মধ্যে একজন ইমেইলে বিষয়টি জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইমেইলে বলা হয়, সরকারি সাইবার নিরাপত্তার মান একটি রসিকতা। এতে চুরি যাওয়া ডেটায় অ্যাকসেস দেয়ারও প্রস্তাব করা হয়েছে।

হ্যাকিংয়ের এ ঘটনায় বেকায়দায় পড়েছে বুলগেরিয়া সরকার। সংসদে ক্ষমা চেয়েছেন দেশটির অর্থমন্ত্রী ভ্লাডিসাভ গোরানভ। তিনি বলেন, ‘যে ব্যক্তি ডেটা অপব্যবহার করার চেষ্টা করেছেন তাকে বুলগেরিয়ান আইনের আওতায় বিচার করা হবে।’

বিশ্লেষকরা বলছেন, এ সাইবার হামলা নজিরবিহীন, তবে অদ্বিতীয় নয়। এর আগেও সরকারি তথ্য হাতিয়ে নেয়ার ঘটনা বহু ঘটেছে। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, সরকারি তথ্য চুরি করাই প্রধান টার্গেট থাকে হ্যাকারদের।

সেখানে বহু তথ্য দীর্ঘদিন ধরেই জমা থাকে। ক্লিয়ারসুইফট নামের একটি সাইবার নিরাপত্তা কোম্পানির প্রধান গুয়ে বাঙ্কার বলেন, আপনি দীর্ঘ এবং জটিল পাসওয়ার্ড ব্যবহার করেন।

কিন্তু সরকারি তথ্য সংরক্ষণের ক্ষেত্রে এমনটি হয় না। তাছাড়া তারা দীর্ঘদিন এসব পাসওয়ার্ড পরিবর্তনও করে না। ফলে সহজেই হ্যাকারদের টার্গেটে পরিণত হয়।

বুলগেরিয়ায় হ্যাকারদের দৌরাত্ম্য নতুন কিছু নয়। গত বছর ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোর জন্য পৃথক তথ্যের সুরক্ষা আইন পাশ হয়েছে। ওই আইন অনুযায়ী ব্যক্তিগত তথ্য হ্যাকে অভিযুক্তের শাস্তির বিধান রয়েছে। তারপরও বুলগেরিয়ায় তথ্য হ্যাক ঠেকানো যায়নি। কয়েক মাস আগেই দেশটির কমার্শিয়াল রেজিষ্ট্রি দপ্তরের তথ্য হ্যাক হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ