আন্তর্জাতিক

সিরিয়ার প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে: পুতিন

সিরিয়ার প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে: পুতিন
সিরিয়ার প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় মস্কোর পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেছেন। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষে রোববার তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছে পাঠানো এক বার্তায় এ সমর্থন জানান। খবর ডেইলি সাবাহ ও পার্সটুডের।

পুতিন তার বার্তায় বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে।

উগ্রতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়া ও রাশিয়া পরস্পরের মিত্র হিসেবে কাজ করছে এবং দামেস্কো-মস্কো ঘনিষ্ঠ সম্পর্ক মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তা রক্ষায় অনুঘটকের ভূমিকা পালন করছে।

রাশিয়ার প্রেসিডেন্ট তার বার্তায় আরও বলেন, দুদেশের যৌথ প্রচেষ্টায় অচিরেই সিরিয়া থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন হবে এবং সে দেশের জনগণ আবার সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে।

উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাসে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় সহিংসতা শুরু হয়।

দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি তাদের কিছু আঞ্চলিক মিত্র দেশ সিরিয়ায় দায়েশ ও নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের লেলিয়ে দেয়।

প্রায় সাত বছরের যুদ্ধের পর সিরিয়ার সেনাবাহিনী ২০১৮ সালে রাশিয়া ও ইরানের সহযোগিতায় সন্ত্রাসীদের পরাজিত করতে সক্ষম হয়। তবে এখনও সিরিয়ার কোনো কোনো এলাকা জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্রঃ সিনহুয়া

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ