আন্তর্জাতিক

হংকংয়ে রেল স্টেশনে হামলায় আহত ৪৫

হংকংয়ে রেল স্টেশনে হামলায় আহত ৪৫
হংকংয়ে রেল স্টেশনে হামলায় আহত ৪৫

হংকংয়ের ইউয়েন লং জেলার একটি রেল স্টেশনে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়েছে কয়েক ডজন মুখোশ পরা লোকজন। রোববারের ওই হামলায় ৪৫ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সাদা টি-শার্ট পরা বেশ কয়েকজন প্লাটফর্মে থাকা লোকজন এবং ট্রেনের ভেতরে সহিংস হামলা চালাচ্ছে।

এর আগে গণতন্ত্রকামীরা হংকংয়ের কেন্দ্রে একটি সমাবেশে অংশ নেয়। সেখানে বিক্ষোভকারীদের প্রতিহত করতে টিয়ার গ্যাস এবং রাবাট বুলেট ছুড়েছে পুলিশ।

তবে রেল স্টেশনে কারা হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। গণতন্ত্রকামী আইনপ্রণেতা রাই চান এই হামলা সম্পর্কে বলেন, এমন পরিস্থিতিতে পুলিশ কেন দ্রুত সেখানে এলো না?

তিনি আরও বলেন, জনসংখ্যার অনুপাতে পুলিশের সংখ্যা সর্বোচ্চ হওয়ায় হংকং বিশ্বের অন্যতম। হামলার সময় তারা কোথায় ছিল?

অপরদিকে বিরোধী আইনপ্রণেতা ল্যাম চিউক টিং বলেন, সেখানে পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় নিয়েছে পুলিশ। হংকংয়ে অস্ত্র নিয়ে রাস্তায় লোকজনকে মারধরের অনুমতি দেয়া হয়েছে?

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ