আন্তর্জাতিক

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ১৯

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ১৯
সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ১৯

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সোমবার রুশ বিমান হামলায় ১৯ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৬ জন বেসামরিক নাগরিক।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইদলিব প্রদেশের মারেত আল নুমান শহরের একটি সব্জির বাজারে এই হামলা চালানো হয়। এতে অন্তত ৪৫ জন আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখা আরো বাড়তে পারে আশংকা করা হচ্ছে।

সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেন, নিহতদের মধ্যে ১৬ জন বেসামরিক নাগরিক। বাকি তিনজনের পরিচয় এখনও জানা যায়নি।

এ ঘটনার মাত্র একদিন আগে দামেস্ক ও তার রুশ মিত্র সিরিয়ার জিহাদি নিয়ন্ত্রিত ইদলিবে হামলা চালালে ১৮ জন প্রাণ হারায়। এদের মধ্যে একজন তরুণ সাংবাদিকও ছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ