আন্তর্জাতিক

ভারতের মহাকাশ মিশনে চন্দ্রযান-২ এর সফল উৎক্ষেপণ

ভারতের মহাকাশ মিশনে চন্দ্রযান-২ এর সফল উৎক্ষেপণ
ভারতের মহাকাশ মিশনে চন্দ্রযান-২ এর সফল উৎক্ষেপণ

ভারতের মহাকাশ মিশন চন্দ্রযান-২ সোমবার দুপুর ২.৪৩ মিনিটে যাত্রা শুরু করেছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও) তাদের দ্বিতীয় চন্দ্রাভিযানে সফলভাবে এটির উৎক্ষেপণ করেছে। ভারতের একমাত্র উৎক্ষেপণ কেন্দ্র অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশ যানটি চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

গত সপ্তাহে শেষ মুহূর্তে যান্ত্রিক গোলযোগের কারণে ভারতের দ্বিতীয় চন্দ্রযানের উৎক্ষেপণ স্থগিত করা হয়েছিল।

এই উৎক্ষেপণের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে ভারত চন্দ্রপৃষ্ঠে তাদের মহাকাশ যান চন্দ্রযান-২ অবতরণ করাতে যাচ্ছে।

গণমাধ্যম জানায়, আইএসআরও ১১ বছর আগে প্রথম লুনার মিশন চন্দ্রযান-১ সফলভাবে সম্পন্ন করে ইতিহাস গড়ে। ২০০৯ সালের ২৯ আগস্ট পর্যন্ত ৩১২দিন মহাকাশযানটি কার্যক্রম পরিচালনা করে।

দ্বিতীয় চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে পানি ও বরফের সন্ধান করবে।

হিন্দুস্তান টাইমস জানায়, আইএসআরও গ্যালারি থেকে অন্তত ৭ হাজার ৫শ’ লোক মিশনের উৎক্ষেপণ প্রত্যক্ষ করে।

প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয়া রাঘবন, আইএসআরও’র সাবেক চেয়ারপার্সন রাধাকৃষ্ণান ও কিরণ কুমার এ সময় চন্দ্রযান-২ মহাকাশযান জিএসএলভি এমকে৩’র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে উৎক্ষেপণ কেন্দ্রে উপস্থিত ছিলেন।

রোববার সন্ধ্যা ৬.৪৩ মিনিট থেকে শুরু হয় কাউন্টডাউন। জিএসএলভি এমকে-৩ রকেটে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-২।

১ হাজার কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে তৈরি চন্দ্রযান-২ চাঁদের দক্ষিণ মেরুর প্রান্তে নামবে সেপ্টেম্বরের ৬-৭ তারিখের মধ্যে। এটাই প্রথম মহাকাশযান যেটা চাঁদের পাথুরে অসমতল দক্ষিণপ্রান্তে সফট ল্যান্ডিং করবে বলে জানায় ইসরো।

চন্দ্রযানে আছে বিক্রম নামক ল্যান্ডার, প্রজ্ঞা নামক রোভার এবং একটি অর্বিটার। চাঁদের প্রায় অদেখা দক্ষিণ মেরু নিয়ে গবেষণা চালাবে চন্দ্রযান-২।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ