আন্তর্জাতিক

মিয়ানমার নৌবাহিনীর জাহাজে রকেট হামলা, ক্যাপ্টেনসহ নিহত ৩

মিয়ানমার নৌবাহিনীর জাহাজে রকেট হামলা, ক্যাপ্টেনসহ নিহত ৩
মিয়ানমার নৌবাহিনীর জাহাজে রকেট হামলা, ক্যাপ্টেনসহ নিহত ৩

রাখাইনের দক্ষিণাঞ্চলীয় কিয়াউকফাইয়ু শহরে মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজে রকেট হামলা চালিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। হামলায় মিয়ানমারের এক সেনা ক্যাপ্টেনসহ তিন জন নিহত হয়েছেন।খবর ইরাবতী, সিনহুয়া।

গত শুক্রবার মাইবন নদীতে এই হামলার ঘটনা ঘটে। তবে সিনহুয়ার খবরে বলা হয়েছে, মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে রকেট হামলা চালানো হয়েছে।

সোমবার কিয়াউকফাইয়ু জেনারেল হাসপাতালের এক কর্মী ময়না তদন্তের জন্য তিন মরদেহ শনিবার পৌঁছানোর কথা স্বীকার করেছেন।

হাসপাতালের ওই কর্মীর তথ্যানুযায়ী খবরে বলা হয়েছে, হামলায় নিহতদের একজন লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৪৩ এর একজন ক্যাপ্টেন এবং অপর দুজন দানিয়াবতী নৌঘাঁটির দুই কর্মী।

কিয়াউকফাইয়ুর স্থানীয় কয়েকজন জানিয়েছেন, নিহত ক্যাপ্টেনের নাম হলো সোয়ে হতেত অং।

আরাকান আর্মির পক্ষ থেকে মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজে রকেট হামলার কথা স্বীকার করা হয়েছে। তাদের দাবি, হামলায় প্রায় ১০ সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত ২০ জন।

তবে ইরাবতীর পক্ষ থেকে এই দাবির সত্যতা নিশ্চিত করা যায় নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাবতীর পক্ষ থেকে মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্রের কাছে ফোন করা হলে কোন মন্তব্য পাওয়া যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ