আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ ভূমিধস, নিহত ১২

নেপালে ভয়াবহ ভূমিধস, নিহত ১২
নেপালে ভয়াবহ ভূমিধস, নিহত ১২

টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে মঙ্গলবার পশ্চিম নেপালের গুলমি জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৩ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পুলিশ এই তথ্য জানায়। খবর এএনআই’র।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন থেকে নেপালে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। যার জেরে মঙ্গলবার সন্ধ্যায় সত্যবতী গ্রামীণ পৌরসভার ৩ এবং ৪ নম্বর ওয়ার্ডে ধস নামে। এতে চাপা পড়ে যায় বেশ কয়েকটি বাড়ি।

ওই এলাকায় ফের ধস নামার আশঙ্কা আছে বলে খবরে বলা হয়েছে। বিপদের মুখে আরও অন্তত ২০টি বাড়ি। এই সমস্ত বাড়ির বাসিন্দারা নিকটবর্তী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

এদিকে, ধ্বংসস্তূপ সরিয়ে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধারকাজে যোগদান করেন। ধসের তলায় আরও অনেকে চাপা পড়ে থাকতে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রঃ এএনআই নিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ