আন্তর্জাতিক

আফগানিস্তানকে ১০ দিনে পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে পারি: ট্রাম্প

আফগানিস্তানকে ১০ দিনে পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে পারি: ট্রাম্প
আফগানিস্তানকে ১০ দিনে পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে পারি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইচ্ছা করলে পৃথিবীর বুক থেকে আফগানিস্তানকে মুছে ফেলতে পারে। এক সপ্তাহের মধ্যেই আমরা আফগান যুদ্ধে জয় পেতে পারি। কিন্তু এতে লাখ লাখ মানুষের মৃত্যু ঘটবে বলে সেই পথে যাচ্ছি না। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে আফগান সরকার। খবর সিএনএনের।

হোয়াইট হাউসের ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পাশে বসিয়ে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ইচ্ছা করলে আফগান যুদ্ধে জয়ী হতে পারি। কিন্তু এর ফলে এক কোটি মানুষের জীবন যাবে।

তিনি বলেন, আফগানিস্তান নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আমি যদি আফগান যুদ্ধে জিততে চাই তাহলে দেশটি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। বেশি হলে দশদিন লাগবে। কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না।

প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, গত কয়েক সপ্তাহে সমঝোতার ব্যাপারে অনেক দূর এগিয়েছে। আগামী সেপ্টেম্বরের শেষে আফগানিস্তানে ভোট হবে। এর আগেই আমেরিকা চায় তালেবানের সঙ্গে শান্তি চুক্তি হোক। পরে ট্রাম্প আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনবেন।

আফগানিস্তানের প্রেসিডেন্ট কার্যালয়ে মুখপাত্র সেদিক সেদ্দিকী গতকাল এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানের ভাগ্যে কী ঘটবে তা নির্ধারণ করার অধিকার কোনো বিদেশি শক্তিকে দেওয়ার ইচ্ছা নেই বা হবে না।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে। দেশটি বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের ব্যাখা দাবি করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ