যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দু’জন। স্থানীয় সময় বৃহস্পতিবার ওই গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় সন্দেহভাজন এক অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ।
লস অ্যাঞ্জেলস পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, আটক হওয়া ওই সন্দেহভাজনের নাম গেরি জারাগোজা (২৬)। ধারণা করা হচ্ছে যে, সে তার বাবা এবং ভাইকে গুলি করে হত্যা করেছে। এই ঘটনায় তার মা গুলিবিদ্ধ হয়েছেন। তবে হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ আরো জানিয়েছে, ওই সন্দেহভাজন একটি গ্যাস স্টেশনে আরও এক নারীকে গুলি করে হত্যা করেছে। ওই নারী তার পূর্বপরিচিত ছিল। তবে ওই নারীর সঙ্গে তার কি সম্পর্ক ছিল তা জানা যায়নি। তবে স্থানীয় কিছু গণমাধ্যমে ওই নারীকে তার প্রাক্তন প্রেমিকা বলে উল্লেখ করা হয়েছে।
একই সময়ে গ্যাস স্টেশনের এক কর্মীকেও গুলি করে ওই সন্দেহভাজন। ওই কর্মীকে লক্ষ্য করে পাঁচবার গুলি ছোড়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।