আন্তর্জাতিক

ফিলিপাইনে দুটি শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু, আহত ৬০

ফিলিপাইনে দুটি শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু, আহত ৬০
ফিলিপাইনে দুটি শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু, আহত ৬০

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় দ্বীপ লুজন স্ট্রাইটে শক্তিশালী দুটি ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু ও ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াশিংটন পোষ্ট।

শনিবার সকালে ভূমিকম্প দুটি আঘাত হানে। প্রথম ভূমিকম্পটি হয় তখন বেশিরভাগ মানুষ ঘুমিয়ে ছিল।

বাতানেসের প্রাদেশিক দুর্যোগ-প্রতিক্রিয়া অফিসের প্রধান রোলডান এসডিকুল জানান, স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ৩৭ মিনিটে দেশটির বাতানেস প্রদেশের ইতবায়াতে আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পটিকে প্রাথমিকভাবে ৬.৪ মাত্রার বলা হলেও পরে তা কমিয়ে ৫.৯ বলে জানানো হয়।

ভূমিকম্পের ফলে পাথর ও কাঠের তৈরি বাড়িঘর ভেঙে পড়ে। বিভিন্ন ভবন ভয়াবহভাবে প্রকম্পিত হয়। ফিলিপাইন সরকারের ভূমিকম্প বিষয়ক দফতর জানিয়েছে, প্রত্যাশিত আফটার শক হলেও সুনামি শঙ্কা নেই।

এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, প্রদেশের ইতবায়াত নামক শহরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় সকাল ৪টা ১৬ মিনিটে। শক্তিশালী এ ভূমিকম্পে প্রকম্পিত হয় গোটা শহর। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৪।

শহরের মেয়র রাল ডি সাগোন এএফপিকে বলেন, ভূমিকম্পে আটজনের মৃত্যু এবং আনুমানিক ৬০ জন আহত হয়েছেন। তবে আহতদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রথম ভূমিকম্পটি যখন আঘাত হানে তখন মানুষজন ঘুমাচ্ছিলেন।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ‌‘আমরা দেখলাম বাড়িগুলো নড়ছে। বাড়ির কিছু দেয়াল ধসে পড়ে সেগুলো মানুষের ওপর পড়ছে। কিছু মানুষ মারা গেছে কারণ কারণ তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আর সময়টা ছিল ভোরবেলা।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ