আন্তর্জাতিক

দেয়াল নির্মাণে সামরিক তহবিল থেকে খরচ করতে পারবেন ট্রাম্প: সুপ্রিম কোর্ট

দেয়াল নির্মাণে সামরিক তহবিল থেকে খরচ করতে পারবেন ট্রাম্প: সুপ্রিম কোর্ট
দেয়াল নির্মাণে সামরিক তহবিল থেকে খরচ করতে পারবেন ট্রাম্প: সুপ্রিম কোর্ট

মেক্সিকোর সাথে সীমান্ত দেয়াল নির্মাণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক তহবিল থেকে অর্থ ব্যয় করতে পারবেন মর্মে মার্কিন সুপ্রিম কোর্ট শুক্রবার রায় দিয়েছে। আদালতের এমন নির্দেশনার প্রতিক্রিয়ায় দেয়া এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘কি দারুণ! দেয়াল নির্মাণ প্রশ্নে এটি একটি বড় বিজয়।’

তিনি আরো বলেন, এটি ‘সীমান্ত নিরাপত্তা ও আইনের শাসনের বড় বিজয়।’

কংগ্রেসকে এড়িয়ে সীমান্ত দেয়াল নির্মাণে তহবিল পেতে এ বছরের গোড়ার দিকে ট্রাম্প জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। আর একে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অচলাবস্থার সৃষ্টি হয়।

সংবিধান লঙ্ঘন করে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এমন দাবি করে বিভিন্ন মানবাধিকার ও পরিবেশ গ্রুপ এবং সীমান্ত কমিউনিটিসহ যুক্তরাষ্ট্রের ২০টি রাজ্য এ ব্যাপারে আইনের আশ্রয় নেয়।

গত মে মাসে, নাইনথ সার্কিট কোর্ট অব আপিলস’র এক বিচারক দেয়াল নির্মাণে প্রতিরক্ষা বিভাগের তহবিল ব্যবহারের বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে তাদের পক্ষে রায় দিয়েছিলেন।

শুক্রবার সুপ্রিম কোর্ট নি¤œ আদালতের সিদ্ধান্তকে খারিজ করে দিয়ে ট্রাম্পের পক্ষে রায় দেয়।

আদালতের নির্দেশনায় বলা হয়, দেয়াল নির্মাণ প্রকল্পের জন্য ট্রাম্প ২৫০ কোটি ডলার সাময়িকভাবে ব্যবহারের সুযোগ পাবেন।

উল্লেখ্য, ট্রাম্প তার নির্বাচনী প্রচরণায় ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে আসা অবৈধ অভিবাসীদের ঠেকাতে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ