আন্তর্জাতিক

পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বৈঠকের পরই পাকিস্তানের কাছে ফের এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করা হবে বলে ঘোষণা করল পেন্টাগন। ১২৫ মিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তিতে এফ-১৬ এর ব্যবহারের ওপর আমেরিকা ২৪ ঘণ্টা নজর রাখবে বলে জানিয়েছে।

২০১৮-র জানুয়ারিতে পাকিস্তানকে প্রতিরক্ষা ক্ষেত্রে কোনওরকম সহযোগিতা করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সিদ্ধান্ত বজায় থাকছে বলেই জানিয়েছে পেন্টাগন।

তবে কোনও কোনও ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হচ্ছে এবং এর আওতায় যুদ্ধবিমান দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। আমেরিকার বিদেশ নীতি ও সুরক্ষার শর্ত মেনেই পাকিস্তানকে যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি মার্কিন প্রশাসনের।

আমেরিকার কাছ থেকে মোট ৫৪টি এফ-১৬ কিনবে পাকিস্তান। এর আগে ১৯৮২ সালে আমেরিকার কাছ থেকে প্রথম এফ-১৬ কিনেছিল দেশটি। উল্লেখ্য, বালাকোটে এয়ার স্ট্রাইকের পরেই ভারতে এফ-১৬ নিয়ে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ