আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় খাদ্য উৎসবে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

ক্যালিফোর্নিয়ায় খাদ্য উৎসবে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
ক্যালিফোর্নিয়ায় খাদ্য উৎসবে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি খাদ্য উৎসবে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার বিকালে স্যান হোসে থেকে ৩০ মাইল দক্ষিণ-পূর্বে গিলরয়ের ক্রিসমাস হিল পার্কে এ ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমস।

স্থানীয় সিটি কাউন্সিলের সদস্য ডায়ান ব্রাক্কো জানিয়েছেন, তিন দিনের গার্লিক ফেস্টিভ্যালের একেবারে শেষ সময়ে এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১২ জন।

ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে বলেও জানিয়েছেন ব্রাক্কো।

তবে হতাহতের সংখ্যা নিয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি।

জুলিসা কনট্রেরাস নামের এক প্রত্যক্ষদর্শী এনবিসিকে বলেছেন, তিনি একজন শ্বেতাঙ্গকে রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে দেখেছেন।

সোশ্যাল মিডিয়ায় আসা ভিডিওতে দেখা যায়, মানুষ উৎসবের মাঠ ছেড়ে দৌড়ে পালাচ্ছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে মানুষকে সতর্ক ও নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ