আন্তর্জাতিক

শেষকৃত্য অনুষ্ঠানে বোকো হারামের হামলা, নিহত ৬৫

শেষকৃত্য অনুষ্ঠানে বোকো হারামের হামলা, নিহত ৬৫
শেষকৃত্য অনুষ্ঠানে বোকো হারামের হামলা, নিহত ৬৫

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশে একটি শেষকৃত্য অনুষ্ঠানে হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। এতে অন্তত ৬৫ জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানায়। খবর ভয়েস অব আমেরিকা'র।

লোকাল গভর্নমেন্ট চেয়ারম্যান মুহাম্মদ বুলামা বলেন, হামলায় ৬৫ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।

তিনি আরও জানান, ২ সপ্তাহে আগে ওই গ্রামের লোকজন বোকো হারামের ১১ জন জঙ্গিকে হত্যা করে। এর প্রতিশোধ হিসেবে বোকো হারাম এ হামলা চালিয়েছে বলে ধারনা করছেন তিনি।

হামলার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বোর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরির কাছে একটি গ্রামে একটি শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সময় মোটরসাইকেল এবং ভ্যানে করে বেশ কয়েকজন বন্দুকধারী হামলা চালায়।

এছাড়া হামলাকারীরা ওই গ্রামের বেশ কিছু বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেয় বলে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে তিনি দেশটির নৌবাহিনী এবং সেনাবাহিনীকে এই হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ