আন্তর্জাতিক

মিয়ানমারে খনিতে ভূমিধস, পুলিশসহ নিহত ১৮

মিয়ানমারে খনিতে ভূমিধস, পুলিশসহ নিহত ১৮
মিয়ানমারে খনিতে ভূমিধস, পুলিশসহ নিহত ১৮

মিয়ানমারের একটি জেড খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে দেশটির পুলিশ সদস্যসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রবিবার সকালে কাচিন প্রদেশের হপকান্ত জেড খনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় পুলিশ জানায়, খনিতে ভূমিধসে এক পুলিশ সদস্যসহ ১৪ নিহত হয়েছে। এছাড়া এতে আরও ৪ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজরাও মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

হপাকান্ত অঞ্চলের পুলিশ প্রধান থান উইন অং জানান, ঘটনাস্থল থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুই পুলিশসহ আরও চারজন নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে তারাও মারা গেছে।

তিনি আরও বলেন, ‘আমরা ২ জন পুলিশ সদস্যকে জীবিত উদ্ধার করতে পেরেছি। মাথায় আঘাত লাগায় তারা সামান্য আহত হয়েছেন। উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

এছাড়া তিনি জানান, খনির দায়িত্বে থাকা পুলিশের এক গার্ড নিহত হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ