আন্তর্জাতিক

গিনির স্বর্ণখনিতে পাথর ধসে ৪ জন নিহত

গিনির স্বর্ণখনিতে পাথর ধসে ৪ জন নিহত
গিনির স্বর্ণখনিতে পাথর ধসে ৪ জন নিহত

গিনির উত্তর-পূর্বাঞ্চলে একটি স্বর্ণখনিতে পাথর ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছে। এদের মধ্যে দুই বছর বয়সী কন্যা শিশু ও তার মা রয়েছে। রোববার স্থানীয় পুলিশ ও কর্মকর্তারা একথা জানান।

কিন্তিনিয়ানের সরকারি কর্মকর্তা মামাদি মাগাসৌবা জানান, গিনির উত্তর-পূর্বাঞ্চলীয় সিগুইরির কিন্তিয়ানে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি এএফপি’কে বলেন, ‘একটি স্বর্ণ খনিতে পাথর ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছে।’

পুলিশ ও স্থানীয় রেডক্রসের প্রতিনিধি নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।

একই সূত্র জানায়, এ দুর্ঘটনায় আহত অপর দু’জনকে রাজধানী কোনাক্রির প্রায় ৬শ’ কিলোমিটার উত্তরের নগরী সিগুইরির হাসপাতালে নেয়া হয়েছে।

রেডক্রস কর্মকর্তা জানান, হতাহতরা স্বর্ণ খনিটিতে কাজ করছিল। প্রবল বর্ষণের কারণে পাথর ধসের ঝুঁকি থাকায় খনিটির ব্যবহার নিষিদ্ধ ছিল।

সূত্রঃ বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ