আন্তর্জাতিক

আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত

আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত
আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত

আফগানিস্তানে শুক্রবার অভিযান পরিচালনার সময় দুই মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার ন্যাটো-নেতৃত্বাধীন সাপোর্ট মিশন এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন। তবে সংঘর্ষের স্থান ও কাদের বিরুদ্ধে লড়াই চলছিল, তা প্রকাশ করা হয়নি।

এমন এক সময় এই ঘটনা ঘটেছে, যখন ১৮ বছরের আফগান যুদ্ধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

২০২০ সালে মার্কিন নির্বাচনের আগেই আফগানিস্তান থেকে সেনা কমিয়ে আনার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমন ঘোষণা দিয়েছেন।

নিহতদের স্বজনদের জানানোর আগে তাদের নাম গোপনীয় রাখা হবে। এর বাইরে বিস্তারিত কোনো তথ্য বিবৃতিতে জানানো হয়নি।

এই ঘটনায় আফগানিস্তানে চলতি মাসে নিহত মার্কিন সেনার সংখ্যা তিন জনে এবং চলতি বছরে ১১ জনে গিয়ে দাঁড়িয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রাথমিক তথ্য অনুসারে এটা মার্কিন সেনাদের ওপর হামলা ছিল। কান্দাহারে এ হামলাটি হয়েছে।

আফগান বাহিনীকে প্রশিক্ষণ ও সন্ত্রাসবিরোধী অভিযানে পরামর্শ দেয়ার জন্য ন্যাটো-নেতৃত্বাধীন মিশনের অংশ হিসেবে আফগানিস্তানে ১৪ হাজার মার্কিন সেনা উপস্থিত রয়েছে।

যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে আলোচনা সত্ত্বেও দেশটিতে সহিংসতা অব্যাহত রয়েছে। আফগানিস্তানের আগামী সেপ্টেম্বরের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহের অফিসে হামলার ঘটনায় নিহতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে।

সূত্রঃ গার্ডিয়ান ও রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ