আন্তর্জাতিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসহ নিহত ১৭

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসহ নিহত ১৭
পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসহ নিহত ১৭

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আবাসিক এলাকায় একটি বাড়ির ছাদে বিধ্বস্ত হলে পাঁচ সেনা সদস্যসহ ১৭ জন নিহত হয়েছেন। সোমবার রাতের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ বেসামরিক লোক। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। উদ্ধারকাজের তদারকিতে নিয়োজিত কর্মকর্তা ফারুক বাট গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। খবর গালফ নিউজের।

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, প্রশিক্ষণ বিমানটিতে পাঁচজন ক্রু ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন। এ ছাড়া যে বাড়ির ছাদে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে ১২ বেসামরিক লোকও নিহত হয়েছেন।

তবে বিধ্বস্ত ছোট ওই প্রশিক্ষণ বিমানটি কোন মডেলের ছিল তা জানা যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ