ব্রাজিলের আলতামিরা কারাগারে ‘দাঙ্গায়’ ৫০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর সংবাদ সম্মেলনে কারা কর্তৃপক্ষ জানায়, দুই কর্মকর্তাকে জিম্মি করে কারাগারের মধ্যে আগুন দেওয়া হয়। এতে অনেক কয়েদি দম বন্ধ হয়ে মারা যায়। এছাড়া ১৬ জনকে টুকরো করে কেটে ফেলা হয়েছে।
এরআগে, চলিত বছরের গত মে মাসে অ্যামাজনাস রাজ্যের মানাউসের চারটি বিভিন্ন কারাগারে ‘দাঙ্গায়’ ৪০ জন নিহত হয়েছিল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: