আন্তর্জাতিক

শ্রীলংকার কেবিনেটে মুসলিম মন্ত্রীদের পুনরায় যোগদান

শ্রীলংকার কেবিনেটে মুসলিম মন্ত্রীদের পুনরায় যোগদান
শ্রীলংকার কেবিনেটে মুসলিম মন্ত্রীদের পুনরায় যোগদান

শ্রীলংকায় কেবিনেটে মুসলিম মন্ত্রীরা পুনরায় যোগ দিয়েছেন। ইস্টার সানডে হামলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে এসব একযোগে মন্ত্রী পদত্যাগ করেন। ইসলামি জঙ্গীদের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই পুলিশের এ রিপোর্টের পর তারা কেবিনেটে যোগ দিলেন। মঙ্গলবার কর্মকর্তরা এ কথা জানান।

গত ২১ এপ্রিল দেশটির তিনটি চার্চ ও তিনটি বিলাসবহুল হোটেল হামলায় ২৫৮ জন নিহত হয়। এ ঘটনায় স্থানীয় জিহাদী গ্রুপের সঙ্গে জড়িত প্রায় ১শ লোককে গ্রেফতার করা হয়।

একজন বৌদ্ধ আইনপ্রণেতা সন্ত্রাসীদের সাথে সম্পৃক্ততার অভিযোগে নয়জন আইনপ্রণেতাকে বরখাস্তের দাবি করেন। কিন্তু জুনের প্রথম দিকে তারা নিজেরাই পদত্যাগ করেন। এদের মধ্যে কয়েকজন মন্ত্রীও ছিলেন।

প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি পদত্যাগ করা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সকলেই কালরাতে প্রেসিডেন্টের কাছে শপথ নিয়েছেন।

এদিকে মুসলিম নেতৃবৃন্দের অভিযোগ ইস্টার সানডেতে হামলার পর থেকে তারা নানা ধরণের সহিংসতা, ঘৃণা ও হয়রানির শিকার হচ্ছেন।

দেশটির দুই কোটি ১০ লাখ লোকের মধ্যে ১০ শতাংশ মুসলিম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ