আন্তর্জাতিক

উ. কোরিয়ার ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

উ. কোরিয়ার ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
উ. কোরিয়ার ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

উত্তর কোরিয়া বুধবার দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। যুক্তরাষ্ট্রের সাথে পরিকল্পিত যৌথ সামরিক মহড়া বিষয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দেয়ার অংশ হিসেবে পারমাণবিক শক্তিধর পিয়ংইয়ং একই ধরনের একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কয়েকদিন পর তারা আবারো এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো। সিউল একথা জানায়। খবর এএফপি’র।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানান, ভোরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের উনসান এলাকা থেকে এ দু’টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্র দু’টি প্রায় ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করে।

এক বিবৃতিতে তারা জানায়, ‘আমরা জোর দিয়ে বলতে পারি যে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে তা কোরীয় উপদ্বীপে উত্তেজনা নিরসনে সহায়ক হবে না। এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকতে আমরা উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি।’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিষিদ্ধ হলেও এক সপ্তাহের কম সময়ের মধ্যে এটি ছিল তাদের দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। গত মাসে পিয়ংইয়ং নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হওয়া সত্ত্বেও তারা এসব ক্ষেপণাস্ত্র ছুঁড়লো।

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিষয়ে পিয়ংইয়ং ও ওয়াশিংটন দীর্ঘদিন ধরে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ