আন্তর্জাতিক

আফগানিস্তানে বাসে বোমা হামলায় নিহত ২৮

আফগানিস্তানে বাসে বোমা হামলায় নিহত ২৮
আফগানিস্তানে বাসে বোমা হামলায় নিহত ২৮

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বুধবার ভোররাতে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিষ্ফোরণে একটি বাসের অনেক যাত্রীর মৃত্যু হয়েছে। বাসটির যাত্রীদের বেশীর ভাগই নারী ও শিশু। সরকারি কর্মকর্তারা এএফপিকে একথা জানিয়েছে।

‘যাত্রীবাহী বাসটি কান্দাহার-হেরাত মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তায় তালিবানদের পুতে রাখা বোমার আঘাতে বিস্ফোরিত হয়। এতে অন্তত ২৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।’ ফারাহ প্রদেশের মুখপাত্র মহিবুল্লাহ মুহিব এএফপিকে একথা জানিয়েছেন।

তিনি বলেন, তারা সবাই বেসামরিক নাগরিক। তবে তাদের বেশিরভাগই নারী ও শিশু।

ফারাহ গভর্নরের মুখপাত্র ফারুক বারাকজাই বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

তালিবানদের পক্ষ থেকে এ বোমা হামলার বিষয় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ