আন্তর্জাতিক

ক্রোয়েশিয়ায় গুলি করে ৬ জনকে হত্যা, অপরাধীকে ধরতে পুলিশের অভিযান

ক্রোয়েশিয়ায় গুলি করে ৬ জনকে হত্যা, অপরাধীকে ধরতে পুলিশের অভিযান
ক্রোয়েশিয়ায় গুলি করে ৬ জনকে হত্যা, অপরাধীকে ধরতে পুলিশের অভিযান

ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে এক বাসায় ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ বর্বর হত্যাকান্ডের ঘটনায় জড়িত অপরাধীকে গ্রেফতারে পুলিশ বৃহস্পতিবার জোরালো অভিযান শুরু করেছে। পুলিশ একথা জানায়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি নিহতদের একজনের সাবেক স্বামী ছিল। সে তার স্ত্রীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যা করে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, নগরীর দক্ষিণের কজ্জারিকায় ওই বাসার ভিতর থেকে গুলির শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীরা জরুরি সংকেত বাজায়।

বিবৃতিতে আরো বলা হয়, স্থানীয় লোকজন বাসাটি বন্ধ করে দিয়েছে এবং হত্যাকারীকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

জাগরেব পুলিশ প্রধান মার্কো রসিকা সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে দুই পুরুষ, তিন নারী ও এক শিশু রয়েছে।

তিনি আরো জানান, ওই একই বাসায় একেবারে অক্ষত অবস্থায় আরেক শিশুকে উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ