আন্তর্জাতিক

ইসরাইলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনিরা

ইসরাইলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনিরা
ইসরাইলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে।

ফিলিস্তিনের তথ্যকেন্দ্র জানিয়েছে, শুক্রবার বিকেলে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে প্রতিরোধ সংগ্রামীদের গুলিতে ড্রোনটি ভূপাতিত হয়। খবর পার্সটুডের।

ইসরাইলের সেনাবাহিনীও এ খবরের সত্যতা স্বীকার করে বলেছে, গাজার উত্তরে তাদের ড্রোনটি ভূপাতিত হয়েছে। তবে কী উদ্দেশ্যে ড্রোনটি সেখানে পাঠানো হয়েছিল তা তারা উল্লেখ করেনি।

ইহুদিবাদী ইসরাইল মাঝেমধ্যেই ফিলিস্তিনের গাজায় ড্রোনের সাহায্যে গোয়েন্দা তৎপরতা চালায়।

শুক্রবারও গাজা সীমান্তে দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। ইসরাইলের দখলে থাকা নিজেদের ঘরবাড়ী ও ভূমি ফিরে পেতে গত বছরের মার্চ থেকে প্রতি শুক্রবার বিক্ষোভ করে আসছে গাজাবাসীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ