আন্তর্জাতিক

ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ মাওবাদী নিহত

ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ মাওবাদী নিহত
ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজনন্দগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাত মাওবাদী নিহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নেমেছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) সদস্যরা। এর মধ্যেই শনিবার ভোর ৬টার দিকে বাঘনদী থানাধীন সিতাগোতা গ্রামের কাছের একটি জঙ্গলে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে সাত মাওবাদী নিহত হয়।

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সুন্দরাজ পি জানান, গুলি বিনিময়ের ঘটনার পর ঘটনাস্থল থেকে সাত মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া একে-৪৭সহ বিপুল পরিমান অস্ত্রও উদ্ধার করা হয়।

এখনও মাওবাদী বিরোধী এ অভিযান চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ