আন্তর্জাতিক

যার এলোপাতাড়ি গুলিতে যুক্তরাষ্ট্রে নিহত ২০

যার এলোপাতাড়ি গুলিতে যুক্তরাষ্ট্রে নিহত ২০
যার এলোপাতাড়ি গুলিতে যুক্তরাষ্ট্রে নিহত ২০

যুক্তরাষ্ট্রে টেক্সাস অঙ্গরাজ্যের শপিং মলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবোটের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে অঙ্গরাজ্যের এল পাসো শহরের সিয়েলো ভিস্তা শপিং মলে ওয়ালমার্টের একটি দোকানে এ গোলাগুলি হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে এক শ্বেতাঙ্গকে আটক করেছে পুলিশ। তারা বলছে, ওই ব্যক্তি একাই এ হত্যাকাণ্ড চালিয়েছেন। তার নাম প্যাট্রিক ক্রুসিয়াস (২১)। তিনি ডালাসের বাসিন্দা।

সিসিটিভি ফুটেজে হামলাকারীর ছবি পাওয়া গেছে। তাতে দেখা গেছে, কালো টি-শার্ট পরে এ নৃশংস হামলা চালিয়েছেন তিনি। তার কানে প্রটেক্টর ও হাতে ছিল রাইফেল।

মার্কিন সম্প্রচার মাধ্যমগুলোও একই ছবি প্রচার করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ